শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি

রিপোর্টার- / ৪০০ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট জেলার অন্তর্গত মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর উত্তর ও উত্তর পূর্বে অবস্থিত ৯টি ইউনিয়ন সমন্বয়ে সেলিমাবাদ নামে নতুন থানা গঠনের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসক ও বাগেরহাট জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয় স্মরকলিপি প্রদান করেছেন সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করেন, মোড়েলগঞ্জ উপজেলা ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সমন্বয়ে গঠিত এবং আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা। ভৌগলিক অবস্থানগত কারনে খরস্রোতা পানগুছি নদীর দক্ষিন পাড়ে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং উত্তর ও উত্তর পূর্বে অবস্থিত ৯টি ইউনিয়ন যথাক্রমে দৈবজ্ঞহাটী, বলইবুনিয়া, হোগলাপাশা, বনগ্রাম, রামচন্দ্রপুর, চিংড়াখালী, পুটিখালী, পঞ্চকরণ ও তেলিগাতী ইউনিয়ন। উল্লেখিত ৯টি ইউনিয়নে প্রায় আড়াই লক্ষাধিক জনগণের বসতি এবং আয়তন প্রায় ২৮৯ বর্গ কিঃ মিটার। মোড়েলগঞ্জ সদর থেকে সবচেয়ে দূরবর্তী ইউনিয়ন হোগলাপাশা ও বনগ্রাম ইউনিয়নের দূরত্ব প্রায় ৪০/৪৫ কিঃ মিটার এবং প্রায় ২ কিঃমিঃ প্রসস্ত ১টি খরস্রোত নদী পানগুছি। এছাড়া প্রশাসনিক সকল দপ্তরগুলো বিশাল পানগুছি নদীর দক্ষিন পাড়ে হওয়ায় একদিকে যেমন প্রশাসনের উত্তর ও উত্তর পূর্বাংশে তাৎক্ষনিক দায়িত্ব পালনে বাধার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে উক্ত ৯টি ইউনিয়নের জনসাধারণের মোড়েলগঞ্জ সদর হতে সেবা পাওয়া দুঃসাধ্য হচ্ছে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, স্বাধীনতার পর প্রায় ৫০ বারের অধিক জনপাড়াপাড়ের জন্য নির্ধারিত ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ২০০ এর অধিক যাত্রী নারী ও শিশু মৃত্যু বরণ করেছে বলে উল্লেখ করেন। এমবাবস্থায় ৯টি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সুষ্ঠভাবে আইনের শাসন প্রতিষ্ঠা, সুষম রাষ্ট্রীয় সেবা বন্টণ ও সুষম উন্নয়নের জন্য সেলিমাবাদ থানা এবং পর্যায়ক্রমে উপজেলা গঠন করা আবশ্যক বলে উল্লেখ করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক এড. নজরুল ইসলাম কাজল, শরীফ মোস্তফাজামান লিটু, এড. এসকেন্দার আলী খান, এড. আলী হোসেন, ডা. মিজানুর রহমান ডিয়ার, আলী আজিম বাবুল, খান মাসরুর রহমান, আলম পারভেজ লিটন, নুরুল আলম সোহাগ, মো. সাদিক, আরিফুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মিলন, আলী আজিম খোকন, আলম হোসেন, খান মিজানুর রহমান প্রমূখ। স্মারকলিপি দেয়ার আগে বাগেরহাট কোর্ট চত্ত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ