নিজস্ব প্রতিবেদক. ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে বাগেরহাট জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে শহরের মিঠাপুকুর মোড়ে দলীয় কাযালয় থেকে মিছিলটি শুরু হয়ে । পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় বক্তব্য দেন. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা লাবিব আহমেদসহ আরও অনেকে । সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। একজন প্রার্থীর যদি নিরাপত্তা না থাকে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় আছে তা নিয়ে প্রশ্ন তোলেন মিছিলকারীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল বলেন, অন্যায়ের বিপক্ষে বিপ্লবী কন্ঠোস্বরকে বন্ধ করার জন্য এই বর্বরচীত হামলা হয়েছে। তাকে খুব কাছ থেকেই গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অতিদ্রুত হামলাকারী ও এর মাস্টামাইন্ডদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান এই নেতা।
তিনি আরও বলেন, তফসিল ঘোষনার পরে একজন প্রার্থীকে গুল করা মানে এই দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলব হাদিকে যারা হত্যা করতে চেয়েছে, তারা গনতন্ত্র ও বিপ্লবকে হত্যা করতে চায়। অতিদ্রুত দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহবান জানান।