শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

চিতলমারীতে সেনাবাহিনীর যৌথ অভিযান মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টার- / ৩২২ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা. চিতলমারীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যাবসায়ী মোজাহিদ শেখ (২৬) কে আটক করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা বিপুল পরিমান মাদকদ্রব্য, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান কালে আশে পাশের এলাকা তল্লাশি করে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ।
সেনাবাহিনী জানায়, (২৪ জানুয়ারী) বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪৩ বীর (রিয়ার) ইউনিটের আর্মি ক্যাম্পের একটি অপারেশন টিম চিতলমারী,ফকিরহাট ও মোল্লাহাট এর অধিনায়ক মেজর এ আর,এম, মেহরাবের নেতৃত্বে উপজেলার কলাতলা ইউনিয়নের বড় লিচুতলা এলাকায় পুলিশের সহযোগীতায় একটি বিশেষ অপারেশন টিম অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ২হাজার ১১০পিচ ইয়াবা,২.৫কেজী গাঁজা, নগদ ৩লাখ ৪৫ হাজার ৫৫০টাকা,১টি মোবাইল ফোন,১টি ল্যাপটপ,৩টি পাসপোর্ট ও গাঁজা মাপার একটি মেশিন জব্দ করেন সেনাবহিনী। অভিযান কালে আটক মোজাহিদের বসত বাড়িসহ আশেপাশ থেকে দেশীয় অস্ত্রেও মধ্যে ২টি চাইনিচ কুড়াল,২টি ছোরা, ৫টি হাসুয়া,৬টি রামদা,১টি হাতুড়ি, ৬টি বল্লম ও ৫টি ফুলকুচি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চিতলমারী থানার ওসি মো.নজরুল ইসলাম বলেন, এব্যাপারে চিতলমারী থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ