শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

বাগেরহাটে কিশোরী রিয়া মনি হত্যায় গ্রেপ্তার ৩ :  দায় স্বীকার করে এক আসামীর আদালতে জবানবন্দী

রিপোর্টার- / ১৪২ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী রিয়া মনি হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তি মাধ্যমে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এনিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন, শরনখোলা উপজেলার রাজৈর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে রায়েন্দা বাজারের কসমেটিক ব্যবসায়ী রফিকুল ইসলাম রুবেল (৪০) ও কদমতলা গ্রামের আউয়াল সরদারের ছেলে মিজানুর রহমান সরদার (২৩) । এর আগে  রাজাপুর এলাকার তুহিনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার কৃত মিজানুর রহমান রিয়া মনি হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জেবুন্নেছার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। মিজানুর রহমান জানায়, মাদক নিয়ে রিয়া মনির সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে সে ( মিজানুর রহমান)  ও তার কয়েকজন সহযোগি পরিকল্পিত ভাবে রিয়ামনি কে গলাকেটে হত্যা করে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামিনুল হক বলেন, কিশোরী রিয়া মনি হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মিজানুর রহমান আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে।

এর আগে (২৪ মার্চ) ভোরে বাগেরহাটের শরণখোলায় রাজৈর গ্রামে রিয়া মনি (১৫) নামের এক কিশোরীর গলাকেটে হত্যা করা হয়। রাস্তার উপর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট  সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  এঘটনায় পরের দিন  নিহত কিশোরীর বাবা আজিম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ