বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ  

রিপোর্টার- / ১৪০ পড়া হয়েছে
সময়- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে রহিমা আক্তার (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী সোহেল শেখের বিরুদ্ধে।  মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে রহিমা আক্তারকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

আহত রহিমা আক্তার অভিযোগ করে বলেন, স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমি ৬ বছরের একমাত্র  ছেলেকে গত দুই বছর ধরে বাবার বাড়ি তেরখাদা উপজেলার রামমাঝি গ্রামে থাক ছিলাম।মাঝে মধ্যে আমার বাবার বাড়িতে যেতেন। তিনি আরও জানান, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য জন্ম সনদ প্রয়োজন হওয়ায় দুপুরে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে যাই। জন্ম সনদ তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তার স্বামী ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত স্বামী ভ্যানে পালিয়ে যান।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১০টি কোপের জখম রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ