বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস

রিপোর্টার- / ২০৩ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে নানা অবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী ‌ বের হওয়ার কথা থাকলেও, সময় মত শুরু হয়নি। এদিকে র‌্যালী  ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন। পরে জেলা প্রশাসক আসলে সকাল ১০টায় র‌্যালী  শুরু হয়। র‌্যালীটি মাত্র ২৫০ গজ দুরুত্বে গিয়ে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাটের গনমাধ্যমকর্মীদের আলোচনা সভা স্থলে বসার কোন স্থানও ছিল না।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।

র‌্যালী ও আলোচনা সভা জুড়ে স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের ছবি তোলা নিয়ে হুলস্থুল করতে দেখা যায়। র‌্যালীতে অংশ নিতে আসা নারীরা জানান, রমজানে সকালে অনেক দুর থেকে  এসে রৌদ্রে অনেক সময় দাড়িয়ে থাকতে হয়েছে। নির্দিষ্ট সময় প্রোগামটা হলে বেগ পেতে হতো না।  এসব বিষয় নিয়ে র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহনকারী সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরা।

এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস  প্রোগ্রামটা কিছুটা বিলম্ব হয়েছে, তবে অব্যবস্থাপনা তেমন কিছু হয়নি। সাংবাদিকরা তিলকে তাল বানান এছাড়া আর কিছু বলার নাই, বলে তিনি ফোনটা কেটে দেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ