নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মৈত্রী হাসপাতালে সবাস্থ্যসেবা দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী মৈত্রী হাসপাতালে রামপাল ও মোংলা উপজেলার চার শতাধিক রোগীদের ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। স্থানীরা বিনামূল্যে সেবা পেয়ে খুশি।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (এইচ আর) ও মানব সম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন সময়ে সামাজিক কাজে অংশ নিয়ে থাকে। তারই অংশ হিসাবে মঙ্গলবারও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসেবা দেন বিশেষজ্ঞ ৯ জন চিকিৎসক। রোগীদের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা অব্যাহত থাকবে বলে জানান আনোয়ারুল আজিম ।