বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক  সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান অস্ত্রসহ আটক মোংলায় ব্যবসায়ীকে উচ্ছেদ করে জমি দখলের অপচেষ্টা, নেপথ্যে প্রভাবশালী মহল

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদাসহ ৬ কর্মকর্তাকে বদলি

রিপোর্টার- / ২৯১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার ২ ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বদলির তথ্য জানায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে জানানো হয়, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোন ও সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমন্ডি জোন ও পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে।
 
  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ