নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হাওলাদার মো. মনিরুজ্জামান ও সাধারন সম্পাদক মোঃ আজাদ হোসাইন হাওলাদার নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে বাগেরহাট শহরের জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতির কার্যালয়ে হাওলাদার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য শেখ কামাল উদ্দিন, মোঃ সৈয়দ নিয়াজ হোসেন শৈবাল ও মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে দোকান মালিকরা অংশ নেয়।
পরে সভায় সর্বসম্মতিতে সভাপতি পদে হাওলাদার মো. মনিরুজ্জামান ও সাধারন সম্পাদক পদে মোঃ আজাদ হোসাইন হাওলাদারকে নির্বাচিত ঘোষনা করা হয়। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রতিক খান, সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ সাইফুজ জামান, কোষাধ্যক্ষ শেখ জুয়েল, সহ কোষাধ্যক্ষ মোঃ রনি ও প্রচার সম্পাদক মোঃ রাসেল। নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান দোকান মালিক নেতৃবৃন্দ।