রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার জাকিরের নির্বাচনী প্রচারণা শুরু

রিপোর্টার- / ৩৪৭ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় সহস্রাধিক নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি প্রথমবারের মতো নির্বাচনের অংশগ্রহণ করতে যাচ্ছি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান ।

শুধু বাগেরহাটে নয়, সারাদেশে ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে সরকার গঠন করবে এবং দেশের সার্বিক উন্নয়নের ব্যাপারে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে। আমরা তার রোগ মুক্তি কামনায় দোয়া করেছি। আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং নেতা কর্মীদের যে বার্তা দিবেন কেউ অনুযায়ী আমরা কাজ করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ