মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার- / ২ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। মঙ্গলবার (২১ এপ্রিল ) সকালে  উপজেলার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  তাকে আটক করা হয়।  গ্রেফতারকৃত ইব্রাহিম খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায়  গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামের ওই যুবককে আটক করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার নামের এক আসামীকে র‍্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আলামতসহ আসামীকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ