মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

বিশ্ব দৃষ্টি দিবসে মোংলায় বিনামুল্যে সেবা

রিপোর্টার- / ২১৮ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোংলা থেকে মোঃ নূর আলম. বিশ্ব দৃষ্টি দিবসে বাগেরহাট জেলার মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং আয়োজনে র‌্যালী ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র‌্যালী শেষে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিশ্ব দৃষ্টি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক স্বাস্থ্য কর্মসুচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন স্বাস্থ্যকর্মী শামসুল আলম,  সনৎ কুমার, আবু জাফর প্রমূখ।

বিশ্ব দৃষ্টি দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালীতে অংশগ্রহণ করেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক সহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগন এবং সমাজের বিভিন্ন পযার্য়ের ব্যক্তিবর্গ।

র‌্যালী শেষে বক্তব্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন বলেন-চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য প্রতিটি গ্রামে ব্র্যাকের পক্ষ থেকে ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প করা হচ্ছে।সভাপতি ও প্রধান অথিতি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন বিশ্বে প্রতি ৭ জনে ১ জন মানুষ দৃষ্টিশক্তি-সংক্রান্ত কোনো না কোনো সমস্যায় ভোগেন। অথচ, এই সমস্যার একটি বড় অংশ প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য।সময়মতো চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে চোখের অনেক জটিল সমস্যাই এড়ানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ