শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের যোগদান

রিপোর্টার- / ১০৭ পড়া হয়েছে
সময়- বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. মোল্লাহাট উপজেলা সদর উদয়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উদয়পুর ইউপি চত্বরে অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। প্রধান বক্তা শেখ হাফিজুর রহমান তার বক্তব্যের একপর্যায়ে ইউপি চেয়ারম্যানকে বিএনপিতে যোগদানের আহ্বান জানালে তিনি সে আহবানে সম্মতি জানান এবং কপিল কৃষ্ণ মন্ডল, শেখ হাফিজুর রহমান মোঃ হারুন আল রশীদের হাতে ধানের শীষের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। এ সময় এস এম সাইকুল আলম  তার কর্মী সমর্থক ও ইউনিয়নবাসীকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানালে উপস্থিত সকলে মুহুর্মুহু স্লোগান ও করতালি দিয়ে স্বাগত জানান।  দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ