বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, বাগেরহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল বাগেরহাটে আধুনিক বাসস্ট্যান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ বাগেরহাট জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করে এবং নামমাত্র কাজ দেখিয়ে টাকা উত্তোলনের  অভিযোগ, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন 

রামপালে দুই ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা 

রিপোর্টার- / ১৬৯ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি. রামপালের সদর ও রাজনগর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করে উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। গত সোমবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি রামপাল সদর ও রাজনগর ইউনিয়ন ২ টি কে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় ও শিশুশ্রম নিরসন কমিটি, সিবিও, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে রামপাল সদর ইউনিয়ন ও রাজনগর ইউনিয়ন শিশুশ্রমমুক্ত করা হয়। এ জন্য উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং আপডেট দেওয়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় ৩৭ টি পরিবারকে এর আওতায় আনা হয়েছে। ৩৭ টি পরিবারকে নির্বাচিত করে ৮ হাজার করে টাকা আয়বর্ধকমূলক সহায়তা প্রদান করা হয়েছে। ওই ৩৭ জন শিশুকে বিদ্যালয়ে গমন ও তাদের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করা হয়েছে। আরো কোন এমন শিশু পাওয়া গেলে তাদেরও শিশুশ্রমমুক্ত প্রকল্পে আওতায় আনা হবে বলে জানানো হয়। ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ