শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী

সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় বাগেরহাটের শারমিন সুলতানা রুমা

রিপোর্টার- / ৭৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনের পরে জেলা জুড়ে এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে চলছে জল্পনা কল্পনা। চায়ের দোকান থেকে শুরু করে সচেতন মহল সব স্থানে আলোচনা কে পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। এরই মধ্যে বাগেরহাটের কন্যা ও তৃণমূল থেকে উঠে আসা তরুণ রাজনৈতিক সংগঠক শারমিন সুলতানা রুমা সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন এবং রাজপথে ধারাবাহিক উপস্থিতির কারণে তাকে ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স অধ্যয়নরত। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও বর্তমানে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শারমিন সুলতানা রুমা।তিনি এর পাশাপাশি আইন ছাত্রফোরামের খুলনা বিভাগীয় টিম প্রধান হিসেবেও যুক্ত আছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২৪ মে ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলায় আহত হন।

এছাড়া২৮ অক্টোবর পল্টনে,৭ ডিসেম্বর ২০২৩ দলীয় কার্যালয়ে হামলা,১৯ জুলাই ২০২৪ মালিবাগে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন বলে সংশ্লিষ্টরা জানান। তার পারিবারিক পটভূমিও রাজনৈতিকভাবে সুপরিচিত। তার বাবা শেখ মো. আতিয়ার রহমান রামপাল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন। ২০১২ সালের ৫ নভেম্বর বিগত স্বৈরাচাররা তাকে নির্মমভাবে হত্যা করে। যা স্থানীয়ভাবে আলোচিত ঘটনা হিসেবে পরিচিত।

দলীয় নেতাকর্মীদের মতে, তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা, শিক্ষিত ও সংগ্রামী নারী নেতৃত্ব হিসেবে শারমিন সুলতানা রুমাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিলে তা ত্যাগী কর্মীদের মূল্যায়নের বার্তা দেবে এবং নারী নেতৃত্বের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক মহলে এখন দেখার বিষয় দলীয় সিদ্ধান্তে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন  পাবেন কিনা।

রামপাল উপজেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক সাইদুর রহমান বলেন, শারমিন সুলতানা রুমা সব সময় রাজপথে ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জীবনের ঝুকি নিয়ে মিছিল-সমাবেশ করেছে। সাংগঠনিক কাজে সব জায়গায়ই তার অবদান রয়েছে। তার মত একজন দক্ষ রাজনীতিবিদকে আমরা সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে বাগেরহাটবাসী ও দলীয় নেতাকর্মীরা উপকৃত হবে। শারমিন সুলতানা রুমাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ