রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

চারটি সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

রিপোর্টার- / ২৬৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মঙ্গলবার বেলা বারোটায় খুলনা-বাগেরহাট মহাসড়কের শহরের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মহাসড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে নতুন কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।গত শনিবার সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতালসহ পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করে। সোমবার জেলাজুড়ে হরতাল পালিত হয়। আগামীকাল থেকে বুধ ও বৃহষ্পতিবার টানা ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনুসসহ নেতৃবৃন্দ।তারা বলেন, নির্বাচন কমিশন জনগনের মতামত উপেক্ষা করে বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি করেছে। যা বাগেরহাটবাসী মেনে নিতে পারেনি। বাধ্য হয়ে আমরা হরতালসহ নানা কর্মসূচি পালন করছি। নির্বাচন কমিশন দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বুধ ও বৃহষ্পতিবারের টানা ৪৮ ঘন্টার হরতাল পালন করতে বাগেরবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বিদায় করে দাবি আদায়ের ঘোষনা দেন জেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা।

গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনইজারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।১৯৬৯ সাল থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ