মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রিপোর্টার- / ৪৬০ পড়া হয়েছে
সময়- বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সারা দেশের মতো বাগেরহাটেও নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।পরে বিআরটি, বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. ফখরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হাসান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যাত্রীদেরও দায়িত্বশীল হতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে পরিবার পর্যায়ে সড়ক নিরাপত্তা শিক্ষা ছড়িয়ে দিতে হবে।”আলোচনা শেষে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

এদিকে সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগেরহাট শাখার উদ্যোগে আদালত চত্বরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক এইচ এম মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এস সোহান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ইয়ামিন আলী ও আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই অনেক প্রাণহানি রোধ সম্ভব।”আলোচনা সভা শেষে নিসচা বাগেরহাট শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তায় করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ