শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবিতে মানববন্ধন 

রিপোর্টার- / ২৩৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি: বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতায় সমতা চায় তারা। বেতন বৈষম্য ও ভাতায় বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাগেরহাটের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর যিনি শিক্ষা দেন, তিনিই শিক্ষক। অথচ আজ শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একাধিক স্থানে পুলিশের অন্যায় আচরণের শিকার হয়েছেন শিক্ষকরা, যা দেশের শিক্ষা অঙ্গনের জন্য লজ্জাজনক। শিক্ষকরা জানান, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষাক্রম একই হলেও সুবিধায় বিশাল পার্থক্য রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা সম্পূর্ণভাবে পেলেও, এমপিওভুক্ত শিক্ষকরা এসব সুবিধা থেকে বঞ্চিত।

মানববন্ধনে বক্তারা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি জানান। শিক্ষক বলেন, আমরাও এই দেশের নাগরিক। একই কাজ করে বৈষম্যের শিকার হওয়া অন্যায্য। আমরা চাইসরকার দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়ন করুক।অংশগ্রহণকারীরা জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।

বেতন বৈষম্য ও ভাতায় বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাগেরহাটের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষকরা জানান, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষাক্রম একই হলেও সুবিধায় বিশাল পার্থক্য রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা সম্পূর্ণভাবে পেলেও, এমপিওভুক্ত শিক্ষকরা এসব সুবিধা থেকে বঞ্চিত। মানববন্ধনে বক্তারা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি জানান। মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর যিনি শিক্ষা দেন, তিনিই শিক্ষক অথচ আজ শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একাধিক স্থানে পুলিশের অন্যায় আচরণের শিকার হয়েছেন শিক্ষকরা, যা দেশের শিক্ষা অঙ্গনের জন্য লজ্জাজনক।আমরাও এই দেশের নাগরিক একই কাজ করে বৈষম্যের শিকার হওয়া অন্যায্য আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়ন করুক।  অংশগ্রহণকারীরা জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ