বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

মোল্লাহাটে দুর্গোৎসব উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

রিপোর্টার- / ২৬১ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি. আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, মো. জাহিদুল ইসলাম মিয়া, শেখ শাহাজাহানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরেন্দ্র নাথ দে, অসীম মন্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায় ও উজ্জ্বল বিশ্বাসসহ সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পারস্পরিক সহযোগিতা জরুরি। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ