সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

রামপালে ২০ টি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা 

রিপোর্টার- / ২৫১ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রামপাল  প্রতিনিধি.  রামপালে ২০ টি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করে উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ২০ টি গ্রামের নাম উল্লেখ করে গ্রামগুলোকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা দেওযার মধ্য দিয়ে এ উদযাপন অনুষ্ঠান পালন করা হয়। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও পরিবেশ বান্ধব গ্রাম উন্নয়ন কমিটির সহযোগীতায় পরিবেশ বান্ধব গ্রামগুলো হলো,
কাকড়াবুনিয়া, কিসমত ঝনঝনিয়া, তালবুনিয়া, বড়দিয়া, কিসমত চন্ডীতলা, শ্রীধামখালি, বেলাই, ভেকটমারি, কালেখারবেড়, বড়দুর্গাপুর, চকগোনা, গোনাবেলাই, বাশেরহুলা, পিপুলবুনিয়া, ভাগা, বেতকাটা, সুলতানিয়া, গজগজিয়া, গাজীখালি।
অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা, ইশিতা বৈরাগী, পার্থ সারথি দেব, রাফায়েল রায়, পল্টন বিশ্বাস, মৃদুলা সরকার, প্রতিমা মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ