শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী

সিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা- / ২০৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দহকলকলায় বিয়ের শ্যালো নৌকা ও বাইচের নৌকার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিখোঁজ রয়েছে একজন।

শুক্রবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি

উল্লাপড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান, উল্লাপাড়ায় একটি বাইচের নৌকা মহড়া শেষে ফিরে আসছিল। পথে নৌকাটি দহুকুলা ব্রিজের পাশে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত বিয়ের শ্যালো নৌকা বিপরীত দিক থেকে এসে সেটির ওপর উঠে যায়। এতে করে বাইচের নৌকাটি সর্ম্পূ ডুবে যায়।

ওসি জানান, এতে বাইচের নৌকার দুইজন মাঝি মারা যান। এছাড়া, বাইচের নৌকার প্রায় ১৫ জন গুরুতর আহত হন। তাদের উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইচের নৌকাটি পানির নিচে তলিয়ে গেছে। এখনো একজন নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ