সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার- / ১১৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা যুবদলের অন্তর্গত ১০নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শুক্রবার (২৮ আগষ্ট) বিকেল ৫ টায় খালিশপুর নয়াবাটি মোড় থেকে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আব্দুল আজিজ সুমন বলেন, “দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, কামাল হোসেন,আমিন আহমেদ মিঠু,নাসিম আহমেদ ইমন, এডভোকেট বজলুর রহমান রাজা।কর্মসূচিতে নেতৃত্ব দেন ১০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান সাগর ও সদস্য সচিব ইউনুস শিকদার।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ