বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

জমি বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা,সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত মূলক তথ্য -পুলিশ সুপার 

রিপোর্টার- / ১৪০ পড়া হয়েছে
সময়- বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় ধানসাগর ইউনিয়নের রতিয়া জাপুর গ্রামে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে ২ জনকে আটক করেছে জেলা পুলিশ। সোমবার (৪ মে) সকালে রবিন ঢালীর (৪৫) বসতবাড়িতে হামলার এ ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত মূলক তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া জাপুর গ্রামের রবিন ঢালী (৪৫) ও পার্শ্ববর্তী প্রতিবেশী মোঃ সোবহান হাওলাদারের (৬০) মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সোবহান হাওলাদার তার পরিবারের সদস্যসহ স্থানীয় কিছু সংখ্যক লোকজন নিয়ে রবিন ঢালীর বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ করে। পরে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল হতে চলে যায় তারা। উক্ত ঘটনায়  রবিন ঢালী বাদী হয়ে সোবহান হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে৩০ জনের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলার খবর পেয়ে তাৎক্ষণিক শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে বাগেরহাটের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাগেরহাট জেলা পুলিশ সুপার  মো. হাছান চৌধুরী বলৈন, ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ০২ (দুই) জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামীদের আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ