শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর  

রিপোর্টার- / ৩৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে একটি অবৈধ জুয়ার আসরে পুলিশ অভিযান চালিয়ে  বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ফারুক হোসেন নামের এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে জুয়াড়িদের বিরুদ্ধে। পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে ফারুকের ওপর এই হামলা চালানো হয়। তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল্লাহ ফারুক শেখ মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি এবং গ্রীন টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আহত সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেন বলেন, মোল্লাহাট উপজেলার গিরিশনগর দ্বীপচর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ভাবে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি সংঘবদ্ধ চক্র জুয়ার আসর বসায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই জুয়ার আসর পণ্ড করে দেয়। পুলিশের এই অভিযানের পেছনে সাংবাদিক আব্দুল্লাহ ফারুকের হাত রয়েছে এবং তিনিই পুলিশকে তথ্য দিয়েছেন—এমন সন্দেহ থেকেই জুয়াড়ি চক্রটি তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি আরও বলেন, এমন সন্দেহের জের ধরে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিক জুয়াড়ী ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জনের এক চক্র ডেকে নিয়ে মারধর করে। এমনকি গলায় গামছা বেঁধে হত্যা চেস্টা চালায়। এসময় ডাকচিৎকার আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। এখবর পেয়ে পুলিশ আমাকে তাদের গাড়ীতে করে থানায় নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।  “জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সম্পূর্ণ ভিত্তিহীন সন্দেহের বশে আমার ওপর জুয়াড়ি চক্রটি হামলা চালিয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেন বাদি হয়ে হামলাকারী তাতীঁলীগে নেতা ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জনের নামে মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে গ্রীন টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি জিন্নুরাইন ও সাধারন সম্পাদক মফিজুর রহমানসহ ক্লাবের সদস্যবৃন্দ। তারা হামলায় জড়িত জুয়াড়ি ও হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয় সাংবাদিক নেতারা।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ