বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

রিপোর্টার- / ৩ পড়া হয়েছে
সময়- বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের নাগের বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। বিকেলে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। মাদকমুক্ত বাগেরহাট গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, শহরের নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে এলাকার বিভিন্ন গমনাগমনের পথ ব্লকেড করে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেহ তল্লাশি এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরিা খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য ১ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।
এদিকে জেলার রামপাল উপজেলার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে ১০.৪৩ গ্রাম হিরোইনসহ মোসাঃ হাফিজা খাতুন (৩৭) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক হাফিজা খাতুন রামপাল উপজেলার মানিকনগর গ্রামের বিল্লাল হোসেন মোড়লের ছেলে।
এ ঘটনায় মোসাঃ হাফিজা খাতুন ও তার স্বামী বিল্লাল হোসেন মোড়লকে আসামী করে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো: মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ