শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক

রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা 

রিপোর্টার- / ৩৪৮ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ রেলওয়েতে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা হয়েছে। এঘটনায় আদালত একটি মামলা দায়ের করা হলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাগেরহাট শহরের এই প্রতিবেদকের কার্যালয় এসে মামলার বাদী জীবন কুমার ভৌমিক বলেন, জয়পুরহাট জেলার শান্তিনগর এলাকার শাখা হোসেনের ছেলে হৃদয় (১৯) খুলনা- চিলাহাটি-নীলফামারী একটি রেলে বেসরকারি ক্যাটারিং হিসেবে দুই বছর ধরে চাকরি করে। গত ২০২৬ সালের ১৬ জানুয়ারি কর্মরত অবস্থায় নগদ অর্থসহ পৌনে দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।  এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

অবশেষে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি জীবন নগর থানা পুলিশ তদন্ত করছে। গত  ৩ মাসেও তাকে খুজে না পাওয়ায় মামলার বাদি হতাশ। তিনি বলেন, আমরা বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পেরেছি যে হৃদয় বাগেরহাটের এলাকায় সে অবস্থান করছে সে কারণেই তাকে খুঁজতে আসা হয়েছে। কিভাবে লোপাট হওয়া অর্থ পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছে জীবন কুমার ভৌমিক।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ বলেন, আদালতে দায়ের করা মামলাটি তদন্ত দিন রয়েছে। আমরা চেষ্টা করছি হৃদয়কে খুজে বের করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ