বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

সুন্দরবনে কুমিরের আক্রমনে নিহতের পরিবার পেল ক্ষতিপুরনের ৩ লাখ টাকার চেক

রিপোর্টার- / ৭৬ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে কুমিরের আক্রমনে নিহতের পরিবার পেল ক্ষতিপুরনের ৩ লাখ টাকার চেক। রবিবার (১৫ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব  বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিহত জেলে সুব্রত’র মা বামনী মন্ডলের হাতে চেক তুলে দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজা্উল করিম চৌধুরী। এসময় চা্ঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সুরোজিত চৌধুরীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগীয় (ডিএফও) কর্মকর্তা মো. রেজা্উল করিম চৌধুরী বলেন,“সুন্দরবনে বৈধভাবে প্রবেশ করে কাকড়া আহরণ করায় কুমিরের আক্রমণে সুব্রত মন্ডল নিহত হয়। সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা ক্ষতিপূরনের চেক প্রদান করা হয়েছে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সুন্দরবনে কাঁকড়া শিকার করে জেলে সুব্রত মণ্ডল করমজল খাল সাঁতরে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে একটি কুমির টেনে নিয়ে যায়। পরের দিন রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খাল থেকে স্থানীয় গ্রামবাসী তার মরদেহটি উদ্ধার করে। নিহত জেলে সুব্রত মণ্ডল (৩২) খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ