বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

আলোর পথে ডেস্ক- / ২৪৮ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে ৫ হাজার ১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং (জাহাজে ওঠানো-নামানো) করা হয়েছে। যা টার্মিনালটির ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ টিইইউস (২০ ফুট সমমান হিসাবে) ও রপ্তানি ২ হাজার ৯১৮ টিইইউস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালটিতে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিডিডিএল এর পরিচালনায় এনসিটিতে ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস। যা পূর্বের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এদিকে, ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগের ৪৯ দিনে হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস।

সিডিডিএল সূত্র জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজমেন্ট পয়েন্ট, সিঅ্যান্ডএফ শেডসহ গেটসমূহে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় আগের চেয়ে হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ