বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা ও খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য অপরিহার্য-প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম

রিপোর্টার- / ১৮৮ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা ও খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। সেই সংগে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে।  শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার মিঠাখালি ইউনিয়নে সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা বাজার ব্রীজ সংলগ্নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল প্রকার অন্যায় ও সহিসংসতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের সতর্ক হতে হবে আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের নতুন প্রজন্মের স্বার্থে। আমরা আজকে বেঁচে আছি কাল চলে যাব, কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রেখে যেতে হবে। এজন্য সকলকে সঠিক পথে থাকার আহবান জানান প্রতিমন্ত্রী।  মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে মোংলা সার্কেল’র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদ হোসেন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ শাহিনুর রহমান, খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, সিএনআরএস’র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।  ইউকে সরকারের ফরেন কমনওয়েলথ এ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের বাস্তবায়নে মোংলা উপজেলায় মাদুরপাল্টা বাজার ব্রীজ সংলগ্নে খালসহ ৪টি খালের ৮ দশমিক ৩৪ কিলোমিটার পুন:খনন করা হচ্ছে। এতে ব্যয় হবে ৫৯ লক্ষ ৬৭ হাজার টাকা। আগামী ২৫ মার্চের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ