বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ

রিপোর্টার- / ৬৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। সারা দেশের মতন বাগেরহাটেও প্রথম বারের মত ৫২৮ জন শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ার সুযোগ পেয়েছেন।

এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল, জেলা বিএনপির মোজাফফর রহমান আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইউনুস আলী, জেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অবসরপ্রাপ্তরা।দীর্ঘদিন পর অবসরপ্রাপ্তদের অর্থ প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

জানা গেছে, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী। এর আগে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও পরে সংখ্যা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার করা হয়।


আপনার মতামত লিখুন :

One response to “বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ”

  1. বোরহান says:

    বাগেরহাট জেলার লিস্ট চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ