সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন

বাগেরহাটে সার বিক্রেতাদের প্রতিবাদ সভা 

রিপোর্টার- / ২৮১ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. খুচরা সার বিক্রেতা বাদ দেওয়া ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে বাগেরহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রনবিজয়পুর প্রাইমারি স্কুল মোড় এলাকায় খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সার ব্যবসায়ী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে  ও
শেখ সুমনের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

এ সময় তপন কুমার মন্ডল, খান মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ সোহেল আজম, শফিকুল ইসলাম বাদল, ফিরোজ আহমেদ, বিনয় কুমার পাল, শেখ তরিকুল ইসলাম, নারায়ন দাস, শেখ মোহন আলী, শেখ নজরুল ইসলাম, অহিদুল ইসলাম, মোহাম্মদ লহর, আঃ হালিম শেখ, জিয়াউর রহমান, মেহেদী হাসান, খান আল মামুন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার বিক্রেতারা উপস্থিত ছিলেন ।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন নীতিমালা প্রণয়ন হলে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা অভিযোগ করেন, খুচরা বিক্রেতাদের মতামত ছাড়াই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠের কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
বক্তারা আরো বলেন, দেশের কৃষি ব্যবস্থার স্বার্থে খুচরা সার বিক্রেতাদের বাদ না দিয়ে নতুন নীতিমালা সংশোধন করে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সকল উপস্থিত সার বিক্রেতাদের সম্মতিতে আছাদুজ্জামান খানকে সভাপতি ও মোঃ সোহেল আজমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ