সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক

বাগেরহাট সরকারি পিসি কলেজে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ ও মহড়া

রিপোর্টার- / ৩৪৭ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র পিসি কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ  ও মহড়া হয়। জরুরি মুহূর্তে আগুন, ভূমিকম্প বা যেকোনো দুর্ঘটনায় নিজেকে ও অন্যকে রক্ষার কৌশল হাতে কলমে শেখানো হয় এই প্রশিক্ষণে। এই প্রশিক্ষণে বাগেরহাটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জিয়াউল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান ফারুকী, বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ, এবং কলেজের বিএনসিসি পুরুষ প্লাটনের সি ইউ ও ছাকিব।

দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের শেখানো হয় জরুরি মুহূর্তে আগুন লাগলে কীভাবে দ্রুত সরে যেতে হবে, কীভাবে অন্যদের উদ্ধার করা যায়, এবং ভূমিকম্প বা ভবনে আটকা পড়লে রশি ব্যবহার করে উদ্ধার হওয়ার পদ্ধতি। ফায়ার সার্ভিসের সদস্যরা সরাসরি প্রদর্শনের মাধ্যমে প্রতিটি ধাপ হাতে–কলমে শেখান।বিএনসিসি পুরুষ প্লাটনের সি ইউ ও ছাকিব বলেন,এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। জরুরি সময়ে কীভাবে কাজ করতে হয় তা না জানলে ছোট দুর্ঘটনাও বড় বিপদ হয়ে যেতে পারে। আজকের প্রশিক্ষণে আমরা বাস্তব কৌশল শিখেছি।

কলেজের অধ্যক্ষ জিয়াউল ইসলাম বলেন,শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের নিরাপত্তা জ্ঞান জানা জরুরি। ফায়ার ফাইটিং প্রশিক্ষণ তাদের সাহস, সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে। যেকোনো দুর্যোগে তারা নিজেদের পাশাপাশি অন্যকেও সাহায্য করতে পারবে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ বলেন,আগুন বা দুর্যোগ কখনো আগাম জানিয়ে আসে না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আজ আমরা বি এস  সি সি  শিক্ষার্থীদের শেখালাম কীভাবে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নিতে হয়, কীভাবে নিরাপদে বের হতে হয়, আর ছাদে আটকা পড়লে কীভাবে রশি দিয়ে উদ্ধার করা যায়। এ ধরনের প্রশিক্ষণ থাকলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়।

তিনি আরো বলেন, দুর্ঘটনা বা আগুন লাগলে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় তা শেখায়। আত্মরক্ষা এবং অন্যকে বাঁচানোর কৌশল জানা থাকে।দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি বাড়ায়। কলেজ, বাসা বা হোস্টেলে আগুন লাগলে আতঙ্ক না হয়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ