শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

জামায়াতে ইসলামীর মাধ্যমে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে-শেখ মনজুরুল হক রাহাদ

রিপোর্টার- / ২০৭ পড়া হয়েছে
সময়- বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশের মানুষ তাদের হারানো ন্যায্য অধিকার ফিরে পাবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
 বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের শেয়ালকাঠী ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ধোপাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মনজুরুল হক রাহাদ।
ধোপাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. বনি আমিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় জনসভা পরিচালিত হয়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ কামরুল আলম, অধ্যাপক মুস্তাজাবুল হক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলাম,
মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, দেশ ও সমাজ থেকে দুর্নীতিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। তিনি অভিযোগ করে বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি মহল মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
তিনি আরও বলেন, সকল অপপ্রচার উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর হাত ধরেই সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ