সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রশাসকের মোল্লাহাটে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন

রিপোর্টার- / ৩১৩ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মোল্লাহাট উপজেলার কদমতলা আশ্রয়ন প্রকল্প, উপজেলা ভূমি অফিস, উদয়পুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পর্যন্ত পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর সেবার মান, কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের জন্য সরকারি সেবা সহজলভ্য ও স্বচ্ছ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসকের এ সফরে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এর মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ