বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, বাগেরহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল বাগেরহাটে আধুনিক বাসস্ট্যান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ বাগেরহাট জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করে এবং নামমাত্র কাজ দেখিয়ে টাকা উত্তোলনের  অভিযোগ, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন 

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে গণস্বাক্ষর

রিপোর্টার- / ২০৩ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে গনস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের  কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে গনস্বাক্ষর কর্মসুচির উদ্বোধন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম।

এসময় সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস,জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত রাজনৈতিক, ব্যবসায়ী, গনমাধ্যমকর্মীসহ নানা পেশাজীবীরা বইতে গনস্বাক্ষর করে একাত্তত্বা প্রকাশ করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী,শুধু গনস্বাক্ষর কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়।আমাদের বুধ ও বৃহস্পতিবার আবারও নির্বাচন অফিস ঘেরাও অবস্থান কর্মসুচি পালন করা হবে। একই সাথে গনস্বাক্ষর কর্মসূচি চলমান থাকবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির শীর্ষ নেতা এমএ সালাম।

গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

চুড়ান্ত গেজেট অনুযায়ী,বাগেরহাট-১(বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট),বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা:বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট),বাগেরহাট-২(বাগেরহাটসদর-কচুয়া),বাগেরহাট-৩(রামপাল-মোংলা) বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ