মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে বিআরটিসির অবৈধ কাউন্টার বন্ধের দাবি

রিপোর্টার- / ২৩২ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে বিআরটিসি গাড়ির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। সেই সাথে মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন, করিমন চালচল বন্ধ করার দাবি করা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন করেন।এ সময়, বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিরসাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা,সহ-সভাপতি জিয়াউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিকসম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সেক্টেটারিসরদার জসীমসহ মালিক সমিতের সদস্যরা উপস্থিত ছিলেন।আয়োজকরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদন ব্যতিত তথাকথিত বিআরটিসি নামধারী গাড়ীগুলি লাগামহীন ভাবে সড়ক সমূহে চলাচল করিতেছে। বিভিন্ন সড়কে যেখানে ইচ্ছে সেখানে বিআরটিসির কাউন্টার প্রদান করছে। এর ফলে মূলত স্হানীয় ডিপো ম্যানেজারগনের সাথে অনৈতিক যোগসাজসে একটি বিশেষ মহল এ ধরনের অন্যায় করছে। যাল ফলে স্হানীয় মালিক শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছে।এছাড়া বিভিন্ন মহাসড়কে সরকারের অনুমোদনবিহীন অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমনযত্রতত্র বেপরোয়া ও ইচ্ছা খুশিমত চলাচল ও যাত্রী বহন করে। উল্লেখিত গাড়ী সমূহে চালকদের কোন রকম লাইসেন্স এবং কোন অভিজ্ঞতা নাই। তাহারা সরকারকে কোন রকম ট্যাক্স ও দেয় না। এর ফলে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বের মহাসড়কে ইজিবাইক বন্ধ করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ