বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

বাগেরহাটে সরকার মার্কেটে আগুন, ৫ দোকান ভস্মিভূত, অর্ধকোটি টাকার ক্ষতি 

রিপোর্টার- / ১৬৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেটে ভয়াবহ আগুনে ৫টি দোকান, একটি সমবায় সমিতির কার্যালয় ও বসত ঘর ভস্মিভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)বিকেল চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।  আগুনে একটি সমবায় সমিতির প্রধান কার্যালয়, ঔষধের দোকান, ইলেক্ট্রনিক্স, মুদি দোকান, একটি বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।  ক্ষতিগ্রস্থরা জানান, আগুন তাদের সর্বশান্ত করে দিয়েছে। ব্যবসায়ীদের অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  সরকার মার্কেট বাজার কমিটির সাধারণ সম্পাদক সুপদ বিশ্বাস বলেন, আগুনে আমাদের ৫-৭টি দোকান ভস্মিভূত হয়ে গেছে। বাজারে একটা সমিতি ছিল, সমিতিতে ১৫-১৬ লক্ষ টাকা ছিল। যার দোকানে টাকা ছিল, তার দোকানও পুড়েছে। সব মিলিয়ে আমাদের ব্যবসায়ীদের অন্তত ৫০-৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন ব্যবসায়ীরা কিভাবে ক্ষতি পোষাবে এই চিন্তায় আছি।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ এমরান হোসেন বলেন, দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টা করে আগুন নির্বাপন করা হয়েছে। আগুনে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ