বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

বাগেরহাটে হাইকোর্ট আদেশ অমান্য করে স্থাপনা নির্মানের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

রিপোর্টার- / ১৮৬ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে হাইকোর্ট স্থায়ী স্থিতি অবস্থার আদেশ অমান্য করে স্থাপনা তৈরি প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কাজী আবুল হোসেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, আমার পিতা মৃতঃ কাজী আব্দুস সামাদ বাগেরহাট শহরের জেএল ১৫৬ নং সরুই মৌজায় সিএস ৭৯৭/২৯ খতিয়ানের এবং এস খতিয়ানের ১৮৭৬, ১৮৭৭, ১২৪০, ২২৪১ দাগে চরভরাটী মোট ০.০২৭৫ (শূন্য দশমিক শূন্য দুই সাত পাচ) একর জমি যাহা আমার পিতা ১৯৮৩ সাল থেকে ডিসি আর মূলে ভোগ দখল করেন। পিতার মৃত্যুর পর আমরা ৩ভাই ২মাতা পিতার ওয়ারেশ সূত্রে উক্ত জমিতে ভোগ দখলে থাকি। আমাদের প্রতিপক্ষ আব্দুস সালাম ও খলিলুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাটকে বিবাদী করে দেয়ঃ ১৯৫/৯২ নং কোকদ্দমা করলে আমরা ঐ মামলায় বিবাদী শ্রেনীভুক্ত হই। বাদীপক্ষের বিপক্ষে ঐ মামলায় ১৯৯৩ সালে ডিক্রি হয়। পরবর্তীতে তারা যুগ্ম জেলা জজ আদালতে দেঃ আপীল ২৭৩/৯৫ দাখিল করেন। ঐ আপীল মোকদ্দমায় ও তারা পরাজীত হন। পরবর্তীতে তারা মহামান্য হাইকোটে সিভিল রিভিশন ৭০৬/২০১৫ দায়ের করেন। ঐ মামলায় আমাদের দরখাস্তের উপর শুনানী হলে ২৭/জানুয়ারী ২০২০ তারিখে মহামান্য আদালত স্থায়ী স্থিতিশীল অবস্থার আদেশ দেন।
তিনি আরো বলেন, বর্তমানে খলিল ও মৃত আব্দুস সালাম স্ত্রী কিছু প্রভাবশালী ব্যাক্তিদের নিয়ে হাইকোর্ট স্থায়ী স্থিতি অবস্থার আদেশ অমান্য করে স্থাপনা তৈরি চেষ্টা চালাচ্ছে যা আইন বিরোধী এবং আদালত অবমাননাকর।
সংবাদ সম্মেলনে কাজী আবুল হোসেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শহরের প্রান কেন্দ্র এ ধরনের আইনবিরোধী কাজ থেকে বিরত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ