শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ,বিক্ষোভ ও মানববন্ধন বাগেরহাটে দুই বছরেও চালু হয়নি ভাগা রেলস্টেশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম  বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের ১০৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

রিপোর্টার- / ৩৮২ পড়া হয়েছে
সময়- সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট যদুনাথ স্কুলএ্যান্ড কলেজের ১০৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) কলেজের ক্যাম্পাসে  ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী ।যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাঃ সাদেকুল ইসলাম, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজা, জেলাক্রিড়া অফিসার হুসাইন আহমাদ, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজর এলামনাই এসোসিয়েশন সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এছাড়া নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ