বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ

রিপোর্টার- / ৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের অন্যতম বিদ্যাপীঠ বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বুধবার(৪নভেম্বর) কলেজ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং মেধার মূল্যায়নস্বরূপ কলেজের সভাপতি সামিত হাসান এর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
কলেজের সভাপতি সামিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাগুফতা হক, জেলা শিক্ষা অফিসার মোহা সাদেকুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা চেয়াম্যানের জ্যেষ্ঠপুত্র মেহেদি হাসান,জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কলেজের অধ্যক্ষ
জাঙ্হীর হোসেন,কলেজ পরিচালনা পষর্দ এর বিদ্যেৎসাহী সদস্য খান সালে আহমেদ । এ সময় কলেজের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে মেধার সঠিক মূল্যায়ন অত্যন্ত জরুরি। কৃতি শিক্ষার্থীদের এই উপহার তাদের আগামী দিনে আরও ভালো ফলাফল করতে উদ্বুদ্ধ করবে। একই সাথে
অর্থাভাবের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয়, সেদিকে কলেজ প্রশাসন সব সময় নজর রাখবে বলে আশ্বস্ত করা হয়। বিনা মূল্যে নতুন পাঠ্যবই হাতে পেয়ে কৃতি শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, কলেজের এই উপহার তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা ভবিষ্যতে কলেজের গৌরব অক্ষুর্ণ রাখতে সর্বোচ্চ
চেষ্টা করবে। অভিভাবকবৃন্দও কলেজের এই চমৎকার ও কল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, প্রতি বছরই এই কলেজটি মেধার ভিত্তিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর
শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে শিক্ষা উপকরণ দিয়ে আসছে। অনুষ্ঠান শেষে কলেজের সার্বিক সাফল্য ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ