শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার- / ২১৫ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার দিনগত গভীর রাতে উপজেলার ভান্ডারখোলা গ্রামের প্রবাসী হাবিবুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ বৃষ্টি (২৬) বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৩টা ১০ মিনিটে তাকে আননাউন পয়জনিং স্যামস্যা হিস্ট্রিতে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃষ্টি সাংবাদিকদের জানান, রাত গভীর হলে বাইরে থেকে তাকে ডেকে তোলা হয়। দরজা খোলা মাত্রই তিনজন নারী তার ঘরে ঢুকে পড়ে। তারা মুখে গজ জাতীয় কিছু ঢুকিয়ে দেয়, ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েন। এরপর তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে নির্যাতনের সময় তাদের একজন বলে, “আমার কাজ শেষ, তোরা যা করবি কর।”

বৃষ্টি আরও অভিযোগ করেন, তার কানের গহনা ও আংটি লুট করে নিয়ে গেছে ওই নারীরা। এ সময় তার কান ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়।

তিনি জানান, শ্বশুরবাড়িতে আসার পর থেকেই নানা সমস্যার মধ্যে রয়েছেন।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে স্থানীয়রা বলছেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ