বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

রিপোর্টার- / ৪০৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। শনিবার (২৯ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে এই দস্যুদের আটক করা হয়।

ওই এলাকায় তল্যাশী করে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

আটককৃতরা হলেন, মোংলা উপজেলার ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭)। তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই দস্যুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ