বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ   বাগেরহাটে দমকা হাওয়া ও ভারী বর্ষণে জলাবদ্ধতা,বোরো ধানের ক্ষতি বাগেরহাটে মহাসড়কের জমি অধিগ্রহনের চেক হস্তান্তর  ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন বাগেরহাটে দিনমজুর কুদ্দুস বাগেরহাটে ব্যবসায়ী পার্টনারকে কর্মচারি আখ্যা দিয়ে বের দেওয়া অভিযোগ রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা

জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রিপোর্টার- / ২৯৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। এই প্রজন্মের শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠলে সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত। এমন আয়োজন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা মহানগরীর উদ্যোগে মঙ্গলবার হাফেজ মানসুর আহমেদ (রহ.) হাফিজিয়া মাদরাসায় ও বায়তুল মিরাজ জামে মসজিদে প্রাঙ্গণে ৩০ তম জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের মহানগরী সভাপতি হাফেজ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইমদাদুল্লাহ, হাফেজ মাওলানা বদিউজ্জামান, হাফেজ আনসার আলী, হাফেজ মাওলানা মুফতি মাইনুল ইসলাম, হাফেজ ক্বারী মুস্তাকিম বিল্লাহ ও হাফেজ রহমান প্রমুখ।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের কুরআনের সঙ্গে সম্পৃক্ত করা, তাদের হৃদয়ে দ্বীনি চেতনা ও ঈমানি প্রেরণা সৃষ্টি করা। আমরা চাই, প্রতিটি গ্রামে অন্তত একজন হাফেজে কুরআন তৈরি হোক। আমাদের সমাজে কুরআনের আলো ছড়িয়ে পড়–ক, যাতে তরুণ প্রজন্ম মাদক, ভোগবাদ ও অনৈতিকতার অন্ধকার থেকে মুক্তি পায়। তিনি বলেন, যারা আল্লাহর কিতাব মুখস্থ করছে, তারা আসলে আল্লাহর সেই প্রতিশ্রুতি সংরক্ষণের অংশীদার, যা তিনি নিজেই ঘোষণা করেছেন-‘ইন্না নাহনু নায্জালনাযিকরা ওয়াইন্না লাহু লাহাফিজু’। তিনি আরও বলেন, কুরআনের হাফেজ হওয়া শুধু দুনিয়ার সম্মান নয়; এটি আখিরাতের সর্বোচ্চ মর্যাদা অর্জনের পথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ