রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

রিপোর্টার- / ৩২৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদ এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ মিনার থেকে মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

মিছিলে, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট, বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম শান্তসহ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মিছিলকারীরা হাদির উপর হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান। হাদির উপর হামলা কেন, প্রশাসন জবাব দে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাগেরহাট শহর। হাদির উপর এই গুলিকে নির্বাচন বাঞ্চালের সরযন্ত্র দাবি করেন মিছিলকারীরা।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, যুগে যুগে যারা গনতন্ত্র ও নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চেয়েছে তারাই হাদির উপর হামলা করেছে। এটা নির্বাচন বাঞ্চালের একটি ষরযন্ত্র। আমরা স্পষ্ট করে বলতে চাই, হাদির উপর গুলি বর্ষনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ