মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বাত্মক হরতাল

রিপোর্টার- / ২৫৮ পড়া হয়েছে
সময়- সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি.বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি বাদ দেয়ার প্রতিবাদে এবং পূর্বের চারটি আসন পুনর্বহালের দাবিতে পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার মোল্লাহাটে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে।

ভোর থেকেই রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ বাগেরহাটের প্রবেশদ্বার মোল্লাহাট মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে মহাসড়কে সমবেত হয়ে হরতালের সমর্থনে স্লোগান দেন এবং সমাবেশ করেন। সমাবেশে বক্তারা আসন পুনর্বহালের যৌক্তিকতা তুলে ধরে বলেন, বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার রক্ষায় এ আন্দোলন চলমান থাকবে।

দিনব্যাপী হরতালের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী যান চলাচল নির্বিঘ্ন ছিল।

উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো মূল্যে বাগেরহাটের বাদ দেওয়া আসনটি পুনর্বহাল করতে হবে, প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টার হরতাল পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ