বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ  চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে যেতে হবে না —জেলা প্রশাসক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ

বাগেরহাটের ৩ টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক এমপি সেলিম

রিপোর্টার- / ৮৪ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ এইচ সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দহপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাবার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মোত্তালেব হোসেনের কাছ থেকে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লহাট-চিতলমারী), বাগেরহাট-২ ( সদর- কচুয়া) ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ করে মেহেদী হাসান বলেন, আমরা তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি।
তবে মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নাকি কোন দলের হয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি।
বিএনপি থেকে বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে শেখ ফরিদুল ইসলাম
ও বাগেরহাট-৪ আসনে সোমনাথ দেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
এর আগে, বাগেরহাট-২ আসন থেকে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত,বাগেরহাট-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম এবং বাগেরহাট-২ আসন থেকে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বালী নাসের ইকবাল।
এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসলে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করে স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যানের কথা বলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ