বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে তেল ও ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা

রিপোর্টার- / ২৭৫ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাত করণের কৌশল বিষয়ক কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দড়িতাল্লুক মোড় এলাকায় পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় নবলোক পরিষদের আয়োজনে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত। নবলোক পরিষদের আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর প্রিন্স হালদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী এস.এম মুজাহিদুল ইসলাম, মোঃ আল আমিনসহ কৃষক, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরএমটিপি প্রকল্পের আওতায়  “প্রজনন বীজের বিভাজন কৌশল অনুসরণ করে বীজ বর্ধনের মাধ্যমে তেল ও ডাল ফসলের আবাদ বাড়ানো ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাত করণের কৌশল প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত সোয়াবিন তেলের উপর নির্ভরশীল। অথচ সরিষা, সূর্যমূখীর তেল অনেকবেশি পুষ্টিগুন সম্পন্ন। এর পাশাপাশি স্বল্প ব্যয়ে ডাল মানুষের পুষ্টি চাহিদা পূরণে অন্যতম ভূমিকা রাখে এজন্যই আমরা তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধির জন্য স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টির কৌশল হিসেবে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করেছি। আশাকরি এই অঞ্চলের কৃষকরা ডাল ও তেল ফসল চাষে আগ্রহী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ