সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

খুলনায় শিক্ষার্থীদের নবীনবরণ

রিপোর্টার- / ২৩৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, খুলনার জুলাই ২০২৫ সেশন চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মেজর (অবঃ) আহসানুল হাসান, ইংরেজি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নাদিম রেজা খন্দকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেহেদী রহমান রানা, বিবিএ ‘র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ জাহাঙ্গীর আলম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গাজী সাবিক আল ইউনিস, সিএসই বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মুরসালিনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী তাওহিদ আল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোস্তফা আহসান হাবিব ও সিএসই বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ