নিজস্ব প্রতিবেদক. খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান মহোদয়ের সাথে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময়।
খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ৩১টি ওয়ার্ডে পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মীর সংকট ও যথাযথ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক, এলাকা ও খেলার মাঠ পানিতে তলিয়ে যায়। পাশাপাশি উন্মুক্ত স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে নগরবাসীকে মারাত্মক জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়াও মহামান্য হাইকোর্টের নির্দেশক্রমে দীর্ঘদিন ধরে কুকুর নিধন কার্যক্রম বন্ধ রয়েছে, যার দরুন পথকুকুরের উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
তাই দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এর ৩১টি ওয়ার্ডে ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করেন এবং এসকল সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণের দাবি জানান খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ এর নেতৃত্বে খুলনা মহানগর স্বেচ্ছাসেবকদলের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহমেদ সিরাজী রুবেল,মাহামুদুল হক টিটু,শেখ মোঃ মিরাজ হোসেন,মিরাজ শাহীন শুভ,আফজাল ফরাজি,মঞ্জুর শাহীন রুবেল,মোঃ নাঈম হাসান হাসিব,সিফাত আহমেদ রিকি এছাড়াও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: আব্দুল্লাহ আল মামুন,মোঃ রাশেদ নেওয়াজ।