রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

দুই সাংবাদিকের উপর হামলা, খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা

রিপোর্টার- / ৪৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার মো. কামরুল হোসেন মনির উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও  প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুইজন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন-তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সাংবাদিকদের ওপর হামলা রোধ করতে না পারলে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটের দিকে ধাবিত হবে। অবিলম্বে প্রশাসনের প্রতি এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ